আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ থেকে প্রকাশিতব্য একটি আন্তর্জাতিক মানের ষাণ্মাসিক“শিক্ষাকথা” পত্রিকার প্রথম সংখ্যার জন্য মৌলিক ও মানসম্মত সাধারণ এবং গবেষণামূলক নিবন্ধ আহবান করা যাচ্ছে। শিক্ষা-সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন—শিক্ষক শিক্ষা, শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষাদান পদ্ধতি ও কৌশল, শিক্ষার্থী ও শিক্ষক উন্নয়ন কৌশল, শিক্ষা মনোবিজ্ঞান, শিক্ষার্থী মূল্যায়ন, শিক্ষানীতি, শিক্ষক হিসেবে শ্রেণিকক্ষ অভিজ্ঞতা, প্রযুক্তি-নির্ভর শিক্ষা, পুস্তক পর্যালোচনা এবং সমসাময়িক শিক্ষা গবেষণার যেকোনো বিষয়বস্তু নিয়ে লিখিত নিবন্ধ জমা দেওয়া যাবে।

নিয়মাবলি:

  • নিবন্ধের ভাষা বাংলা এবং নিবন্ধ অবশ্যই মৌলিক ও অপ্রকাশিত হতে হবে।
  • APA রেফারেন্স স্টাইল অনুসরণ করতে হবে।
  • শব্দসংখ্যা: ১. সাধারণ ও মতামতধর্মী নিবন্ধ: ২০০০-২৫০০ শব্দ।
  •   ২. গবেষণাধর্মী নিবন্ধ: ৪,৫০০–৬,০০০ শব্দ।
  • সংক্ষিপ্ত সারসংক্ষেপ (Abstract) আবশ্যক। এর সঙ্গে গবেষণা নিবন্ধের ক্ষেত্রে Keywords দিতে হবে ৫-৬টি। সাধারণ নিবন্ধের জন্য Abstract এবং Keyword প্রয়োজন নেই।
  • লেখকের নাম, পদবি, প্রতিষ্ঠান ও ইমেইল, মোবাইল ফোন নম্বর উল্লেখ করতে হবে এবং একটি Professional CV সংযুক্ত করতে হবে। Professional CV অবশ্যই ইংরেজিতে দিতে হবে।
  • লেখা বিজয় কিবোর্ডে SutonnyMJ ফন্ট ব্যবহার করে MS Word ফরম্যাটে A4 সাইজের পেপারে কম্পিউটার কম্পোজকৃত হতে হবে।
  • লেখা পাঠানোর শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২৬
  • লেখা পাঠানোর ইমেইল: edunextbd25@gmail.com

নিম্নবর্ণিত ইমেইলে লেখা পাঠানোর শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২৬

বিশেষ দ্রষ্টব্য

  • সম্পূর্ণ বা আংশিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI generated) দ্বারা তৈরি লেখা গ্রহণযোগ্য নয়।
  • প্রতিটি লেখা অবশ্যই প্লেজিয়ারিজমমুক্ত (plagiarism-free) হতে হবে।
  • প্রতিটি লেখা পিয়ার রিভিউয়ের মাধ্যমে প্রকাশের জন্য বিবেচনা করা হবে।
  • প্রকাশিত লেখায় ব্যক্ত মতামত লেখকের নিজস্ব। সম্পাদকীয় বোর্ড প্রয়োজনে সম্পাদনা, সংক্ষেপণ বা কোনো লেখা প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

আমরা শিক্ষা গবেষণায় নতুন চিন্তা ও বিশ্লেষণধর্মী লেখাকে বিশেষভাবে উৎসাহিত করি। আপনার মূল্যবান গবেষণা প্রকাশের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে নতুন জ্ঞানচর্চায় অবদান রাখুন।

সম্পাদকীয় পর্ষদ
শিক্ষাকথা