শিক্ষাকথা: একটি ষাণ্মাসিক শিক্ষা ও গবেষণামূলক পত্রিকা। শিক্ষাকথা দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা সংশ্লিষ্ট সমসাময়িক ও তাত্ত্বিক গবেষণার একটি প্ল্যাটফরম। এটি একটি স্বতন্ত্র ও মানসম্মত ষাণ্মাসিক পত্রিকা, যা বছরে দুইবার নিয়মিত প্রকাশিত হয়। একটি হলো জানুয়ারি-জুন ও অন্যটি হলো জুলাই-ডিসেম্বর

ভিশন (Vision)

একটি জ্ঞানভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে এবং শিক্ষাব্যবস্থার টেকসই রূপান্তরে পত্রিকাটিকে দেশের শীর্ষস্থানীয় ও নির্ভরযোগ্য গবেষণা মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা।

মিশন (Mission)

  • তত্ত্ব ও তথ্যের সঠিক উপস্থাপন: গবেষণালব্ধ তত্ত্ব ও তথ্যের সঠিক উপস্থাপনের মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সহায়তা করা।
  • পেশাগত দক্ষতা বৃদ্ধি: শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করা।
  • শিক্ষা গবেষণায় উৎসাহ তৈরি: তৃণমূল পর্যায়ে শিক্ষক এবং উচ্চতর পর্যায়ের গবেষকদের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করা এবং শিক্ষাক্ষেত্রে গবেষণার সংস্কৃতি গড়ে তোলা।
  • শিক্ষক উন্নয়ন: শিক্ষদের প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বাছাইকৃত আন্তর্জাতিক মানের গবেষণার সারসংক্ষেপ আমাদের মাতৃভাষা বাংলায় উপস্থাপন করা।
  • তথ্য-ভাণ্ডার: শিক্ষা বিষয়ক নীতিনির্ধারণের ক্ষেত্রে নির্ভরযোগ্য রেফারেন্স বা উৎস হিসেবে কাজ করা।