শিক্ষাকথা জার্নাল একটি দক্ষ ও অভিজ্ঞ রিভিউ প্যানেলের মাধ্যমে প্রকাশনার মান ও একাডেমিক সততা নিশ্চিত করে থাকে। জার্নালে জমা দেওয়া প্রতিটি প্রবন্ধ সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের দ্বারা পর্যালোচিত হয়। আমাদের জার্নালে Double-blind Peer Review পদ্ধতি অনুসরণ করা হয়, যেখানে লেখক ও রিভিউয়ার—উভয়ের পরিচয় গোপন রাখা হয়। এর ফলে মূল্যায়ন প্রক্রিয়া হয় নিরপেক্ষ, স্বচ্ছ ও মানসম্মত।

রিভিউ প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য

  • প্রতিটি প্রবন্ধ অন্তত দুইজন স্বতন্ত্র রিভিউয়ার দ্বারা মূল্যায়িত হয়।
  • রিভিউয়ার নির্বাচন করা হয় সংশ্লিষ্ট বিষয়ের দক্ষতা ও গবেষণা অভিজ্ঞতার ভিত্তিতে।
  • লেখকদের প্রবন্ধ উন্নয়নের জন্য গঠনমূলক মতামত প্রদান করা হয়।
  • রিভিউয়ারদের সুপারিশ এবং সম্পাদকীয় বিবেচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।

গোপনীয়তা ও নৈতিকতা: রিভিউ প্রক্রিয়ার সততা বজায় রাখতে রিভিউয়ারদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়। সকল রিভিউয়ার নিম্নোক্ত নৈতিক নীতিমালা অনুসরণ করতে বাধ্য:

  • নিরপেক্ষ ও পক্ষপাতহীন মূল্যায়ন।
  • প্রবন্ধের তথ্য গোপন রাখা।
  • স্বার্থের সংঘাত (conflict of interest) পরিহার করা।

আমাদের অঙ্গীকার: আমরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং উচ্চমানসম্পন্ন রিভিউ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।